আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ০১
২০২৮ সালে জেনেরিক ওষুধ কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প? [জুলাই ২০২৬]
ব্যাখ্যা:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে দুই বছর জেনেরিক ওষুধ শূন্য শতাংশ শুল্কে থাকবে। এরপর ২০২৮ সালে এক বছরের জন্য ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং পরবর্তী সময়ে তা ২০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন বাড়ানোই এই নীতির মূল লক্ষ্য। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ওষুধের ৯০ শতাংশের বেশি জেনেরিক।


