সহকারী পরিচালক

প্রতিষ্ঠান: প্রতিষ্ঠান: দুর্নীতি দমন কমিশন (দুদক)

পরীক্ষার তারিখ: 10/01/2020

সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষা-২০২০

পূর্নমান-২০০ | সময়- ০৪ ঘন্টা

‘ক’ বিভাগ

১. “প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মানুষের অকাল মৃত্যুর কারণ। মনুষ্যসৃষ্ট দুর্যোগের অন্যতম কারণ দুর্নীতি”। প্রাসঙ্গিক ঘটনার উল্লেখসহ বিশ্লেষণ করুন। [মান: ১০]

২. “সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের কারণে দারিদ্র্য হ্রাস পেয়েছে”। এর স্বপক্ষে আপনার মতামত লিখুন। [মান: ১০]

৩. ‘ব্রেক্সিট’-এর প্রভাব ইইউ-এর উপর কী হবে? বাংলাদেশের উপর এর প্রভাব নিয়েও আলোচনা করুন (ইংরেজিতে লিখুন)। [মান: ১০]

৪. ‘মুজিব বর্ষ’ সম্পর্কে ইংরেজিতে একটি রচনা লেখ। [মান: ১০]

৫. চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিশ্বে কী ধরণের পরিবর্তন ঘটছে বা ঘটবে বলে আপনি মনে করেন? বিস্তারিত লিখুন। [মান: ১০]

৬. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বিস্তারিত লিখুন। [মান: ১০]

৭. ইংরেজিতে অনুবাদ করুন:

দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ ব্যাধি রুখতে হলে প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রয়োজন সকলের মধ্যে নৈতিকতাবোধ তৈরি করা।
[মান: ১০]

৮. বাংলায় অনুবাদ করুন:

A film on Bangabandhu’s life, commemorating his 100th birth anniversary, is in the making, as a joint venture by Bangladesh and India. Eminent director Shyam Benegal is directing the film. Bangladesh Film Development Corporation, published a list of fifty actors, who have been primarily selected for the project.
[মান: ১০]

৯. সংক্ষেপে উত্তর দিন: [মান: ২০]
ক) ‘রাইফেল রোটি আওরাত’ গ্রন্থের লেখক কে?
খ) NIS এর পূর্ণরূপ লিখুন।
গ) প্রথম ভাষা শহীদের পূর্ণনাম লিখুন।
ঘ) ভাষা শহীদ আব্দুস সালাম কত তারিখে মৃত্যুবরণ করেন?
ঙ) মুক্তিযুদ্ধের নৌ সেক্টর ছিল কোনটি?
চ) OECD’র পূর্ণরূপ লিখুন।
ছ) সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার বিষয়ে বিধৃত রয়েছে?
জ) চীনের কোন প্রদেশে উইঘুর মুসলিম জাতি বাস করে?
ঝ) রাবনাবাদ চ্যানেল কোথায়?
ঞ) COP15 কী?


‘খ’ বিভাগ

১০. এসডিজি’র অভীষ্টসমূহ কী কী? এগুলো অর্জনে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? [মান: ১৫]

১১. বাংলাদেশে বর্তমানে প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করুন। [মান: ১৫]

১২. Blue Economy বলতে কী বোঝেন? বাংলাদেশে Blue Economy’র সমস্যা ও সম্ভাবনাসমূহ আলোচনা করুন। [মান: ১০]

১৩. শিল্পকারখানার যান্ত্রিকীকরণ ও বেকার সমস্যা- বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করুন। [মান: ১০]

১৪. ‘Zero Tolerance Against Corruption’- সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার। বিষয়টি বিশ্লেষণ করুন। [মান: ১০]

১৫. শেয়ার বাজারে বিনিয়োগ: প্রেক্ষিত বাংলাদেশ-সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করুন। [মান: ১০]

১৬. সংক্ষেপে উত্তর দিন: [মান: ৩০]
ক) ‘The Rape of Bangladesh’ গ্রন্থের লেখক কে?
খ) WHO’র সদর দপ্তর কোথায় অবস্থিত?
গ) কতজন বিচারক নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত?
ঘ) বাংলাদেশের গণহত্যা দিবস কোনটি?
ঙ) ‘Land of Thunder Dragon’ হিসেবে পরিচিত কোন দেশ?
চ) মাদার তেরেসা কে ছিলেন?
ছ) কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?
জ) Reuters এর সদর দপ্তর কোথায়?
ঝ) হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
ঞ) ইয়াংগুন কোন নদীর তীরে অবস্থিত?
ট) দুইটি ইউরেশিয়ান দেশের নাম লিখুন।
ঠ) সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তি স্বাক্ষর হয় কোথায়?
ড) CBI কোন দেশের দমন তদন্ত সংস্থা?
ঢ) চারদিকে স্থলবেষ্টিত জলরাশিকে কী বলে?
ণ) কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হয়?

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks