‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
সঠিক উত্তর: ‘বেলা অবেলা কালবেলা’ এর লেখক জীবনানন্দ দাশ।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) রবীন্দ্র-উত্তর যুগের আধুনিক কবিদের মধ্যে অগ্রগণ্য। ‘বেলা অবেলা কালবেলা’ কবির অন্তিম পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ রচনা যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
জীবনানন্দ দাশ এর উল্লেখযোগ্য কাজ:
□ কাব্যগ্রন্থ: মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা।
□ প্রবন্ধ গ্রন্থ: কবিতার কথা (১৯৫৬)।
অন্যান্য অপশন:
□ সুধীন্দ্রনাথ দত্ত: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অর্কেস্ট্রা’ (১৯৩৫)।
□ শক্তি চট্টোপাধ্যায়: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘হে প্রেম, হে নৈঃশব্দ্য’।
□ সুনীল গঙ্গোপাধ্যায়: তাঁর বিখ্যাত উপন্যাস ‘সেই সময়’।
সোর্স: আধুনিক বাংলা সাহিত্য