মেঘনাদবধ মহাকাব্যে বর্ণিত বিভীষণের স্ত্রীর নাম কী?
বিভীষণের স্ত্রীর নাম সরমা।
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩) রচিত ‘মেঘনাদবধ কাব্য’-এ সরমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মমতাময়ী চরিত্র। তিনি রাক্ষসরাজ রাবণের ভ্রাতা বিভীষণের স্ত্রী হওয়া সত্ত্বেও অশোক বনে বন্দিনী সীতার সখী ও রক্ষক হিসেবে কাজ করেছেন। সীতার দুঃসময়ে তিনি সান্ত্বনার উৎস ছিলেন।
মাইকেল মধুসূদন দত্ত এর উল্লেখযোগ্য কাজ:
• কৃষ্ণকুমারী (১৮৬১) – প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক
• একেই কি বলে সভ্যতা (১৮৬০) – আধুনিক সমাজ নিয়ে রচিত প্রহসন
• বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) – রক্ষণশীল সমাজ নিয়ে রচিত প্রহসন
অন্যান্য অপশন:
• প্রমীলা: মেঘনাদবধ কাব্যে বীরেন্দ্র কেশরী মেঘনাদের তেজস্বিনী স্ত্রী।
• মন্দোদরী: রাক্ষসরাজ রাবণের মহীয়সী পত্নী ও মেঘনাদের মাতা।
• নিকষা: রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণের গর্ভধারিণী মাতা।