জুলাই ২০২৬
প্রশ্ন ০১
২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত? [জুলাই ২০২৬]
ব্যাখ্যা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। শিল্পখাতে প্রবৃদ্ধি ঋণাত্মক ০ দশমিক ২৮ শতাংশে নেমে গেছে। কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি যথাক্রমে ১ দশমিক ৭৪ ও ৩ দশমিক ৫২ শতাংশ। এ প্রবৃদ্ধি হার অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


