● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

‘জন্ম যদি তব বঙ্গে’ গ্রন্থটির লেখক কে?

ব্যাখ্যা:

‘জন্ম যদি তব বঙ্গে’ গ্রন্থটির লেখক শওকত ওসমান।

লেখক পরিচিতি: শওকত ওসমান
শওকত ওসমান (১৯১৭ – ১৯৯৮) বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা সাহিত্যের প্রগতিশীল ধারার একজন অগ্রদূত। তাঁর রচনায় ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং মানবিক মূল্যবোধের জয়গান সুস্পষ্ট। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের সমাজ-রাষ্ট্র নির্মাণের প্রশ্নে ছিলেন সোচ্চার। ১৯৬২ সালে প্রকাশিত ‘ক্রীতদাসের হাসি’ তাঁর একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস।

উল্লেখযোগ্য রচনাবলি:
· উপন্যাস: ক্রীতদাসের হাসি, জননী, চৌরসন্ধি, রাজা উপাখ্যান।
· নাটক: আমলার মামলা, নিরাপদ তন্দ্রা।
· প্রবন্ধ/স্মৃতিকথা: জন্ম যদি তব বঙ্গে, কিছু ক্ষতি কিছু ক্রটি, স্বজন সংগ্রাম।
· ছোটগল্প: সমুদ্রের স্বপ্ন শান্তির নীড়।

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks