আন্তর্জাতিক নিরাপত্তা
প্রশ্ন ০১
টেম্পেস্ট ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে কোন তিন দেশ অংশ নিচ্ছে?
ব্যাখ্যা:
যুক্তরাজ্য, ইতালি ও জাপান যৌথভাবে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের আওতায় টেম্পেস্ট নামে ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান তৈরি করছে। এতে দীর্ঘ পাল্লা, উন্নত স্টিলথ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সেন্সর ও ড্রোন নিয়ন্ত্রণের সক্ষমতা থাকবে। যুদ্ধবিমানটি ২০৩৫ সালের মধ্যে মোতায়েনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হবে।

