● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটি কার লেখা?

ব্যাখ্যা:

‘তপস্বী ও তরঙ্গিনী’ এর লেখক বুদ্ধদেব বসু।

বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) রবীন্দ্র-পরবর্তী আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কান্ডারি। ‘তপস্বী ও তরঙ্গিনী’ একটি কাব্যনাট্য যা ভারতীয় পুরাণের ওপর ভিত্তি করে রচিত এবং ১৯৬৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে।

বুদ্ধদেব বসু এর উল্লেখযোগ্য কাজ:
* তিথিডোর (উপন্যাস)
* কঙ্কাবতী (কাব্য)
* রাত ভ’রে বৃষ্টি (উপন্যাস)

অন্যান্য অপশন:
* সৈয়দ শামসুল হক: তার বিখ্যাত কাব্যনাট্য ‘নুরলদীনের সারাজীবন’।
* মীর মশাররফ হোসেন: তার বিখ্যাত নাটক ‘বেহুলা গীতিনাট্য’।
* দ্বিজেন্দ্রলাল রায়: তার বিখ্যাত নাটক ‘শাহজাহান’।

সোর্স: উইকিপিডিয়া

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks