তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
BCS Job Solution
💡 Explanation:
ব্যাখ্যা: পল্লিকবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে (নানার বাড়িতে) জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার কবিতায় আবহমান বাংলার পল্লী প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্র জীবন্ত হয়ে উঠেছে বলে তাকে ‘পল্লিকবি’ উপাধি দেওয়া হয়। তার বিখ্যাত সৃষ্টির মধ্যে ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ অন্যতম।