জুলাই ২০২৬
প্রশ্ন ০১
বর্তমানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা কত টাকা? [জুলাই ২০২৬]
ব্যাখ্যা:
সরকার ১ জুলাই ২০২৬ থেকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতা বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এখন থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা হারে ভাতা পাবেন। একইসাথে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তরা ২৫ হাজার টাকা করে পাবেন। শহীদ মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩ হাজার টাকা মূল ভাতার পাশাপাশি চিকিৎসা ও খাদ্য ভাতা পাবেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অক্ষমতার শ্রেণি অনুযায়ী ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাবেন।

