বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ০১
বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন নীতির ভিত্তিতে পরিচালিত হবে?
ব্যাখ্যা:
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ নীতির নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়নকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তি হবে।

