বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ০১
বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা নৃগোষ্ঠীর সংখ্যা কতটি?
ব্যাখ্যা:
বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গ্যাজেট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে বাংলাদেশে স্বীকৃত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা হলো ৫০টি। তারা দেশের সমতল ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করছেন।
পার্বত্য অঞ্চলের প্রধান জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি। অপরদিকে সমতলে রয়েছে সাঁওতাল, গারো, ওঁরাওসহ নানা নৃগোষ্ঠী, যাদের নিজস্ব স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি রয়েছে।

