● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

‘বিমুখ প্রান্তর’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ব্যাখ্যা:

‘বিমুখ প্রান্তর’ এর লেখক হাসান হাফিজুর রহমান।

হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। তিনি ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক। ‘বিমুখ প্রান্তর’ (১৯৬৩) তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ। ১৯৭১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

হাসান হাফিজুর রহমান এর উল্লেখযোগ্য কাজ:
* যখন উদ্যত সঙ্গীন (১৯৭২)
* আর্ত শব্দাবলী (১৯৬৮)
* আধুনিক কবি ও কবিতা (প্রবন্ধ)

অন্যান্য অপশন:
* সিকান্দার আবু জাফর: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বাংলা ছাড়ো’।
* আসাদ চৌধুরী: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘তবক দেওয়া পান’।
* আহসান হাবীব: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রাত্রিশেষ’।

সোর্স: বাংলা একাডেমি তথ্যকোষ

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks