● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

বোধোদয় শিশুতোষ গ্রন্থটি কার লেখা?

ব্যাখ্যা:

বোধোদয় এর লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত বাংলা গদ্যে যতি চিহ্নের সফল ব্যবহারের মাধ্যমে ভাষাকে প্রাঞ্জল ও গতিশীল করেন। তিনি ১৮৫১ সালে ‘বোধোদয়’ গ্রন্থটি রচনা করেন, যা ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যবই হিসেবেও গুরুত্ব পেয়েছিল।

এই গ্রন্থটি রবার্ট চেম্বার্সের ‘Rudiments of Knowledge’ নামক ইংরেজি বইটির ভাবানুবাদ। এখানে জড় পদার্থ, চেতন পদার্থ, জ্ঞানেন্দ্রিয় ও মানুষের কর্তব্য নিয়ে শিশুদের উপযোগী করে তথ্য উপস্থাপন করা হয়েছে। এটি তৎকালীন বাংলা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিল।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উল্লেখযোগ্য কাজ:
• বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) – এই গ্রন্থেই তিনি প্রথম বিরাম চিহ্নের সফল প্রয়োগ করেন
• ভ্রান্তিবিলাস (১৮৬৯) – শেক্সপিয়রের ‘Comedy of Errors’ এর অনুবাদ
• প্রভাবতী সম্ভাষণ (১৮৯১) – বাংলা সাহিত্যের প্রথম সার্থক শোকগাথা

অন্যান্য অপশন:
• রামরাম বসু: তাঁর বিখ্যাত গদ্যগ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার: তাঁর অন্যতম বিখ্যাত কাজ ‘ত্রিশৎ পুত্তলিকা’।
• দেবেন্দ্রনাথ ঠাকুর: তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আত্মজীবনী’ ও তত্ত্ববোধিনী সভার কার্যাবলি।

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks