বাংলা সাহিত্য
প্রশ্ন ০১
‘সমাগম’ উপন্যাসটি কার রচনা?
ব্যাখ্যা:
সমাগম এর লেখক শওকত ওসমান। এটি একটি গুরুত্বপূর্ণ রূপকধর্মী উপন্যাস।
শওকত ওসমান (১৯১৭-১৯৯৮): তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি একজন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক।
শওকত ওসমান এর উল্লেখযোগ্য কাজ:
• উপন্যাস: রাজপুরুষ, জননী (১৯৫৮), ক্রীতদাসের হাসি (১৯৬২)।
অন্যান্য অপশন:
সত্যেন সেন: তাঁর ঐতিহাসিক উপন্যাস ‘পাপের সন্তান’।
রশীদ করিম: তাঁর জনপ্রিয় উপন্যাস ‘প্রসন্ন পাষাণ’।
জরাসন্ধ: তাঁর বিখ্যাত গ্রন্থ ‘লৌহকপাট’ ।