● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ‘সাতটি তারার তিমির’ এর লেখক জীবনানন্দ দাশ।

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ, যাকে ‘নির্জনতম কবি’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাঁর কবিতায় পরাবাস্তবতা ও প্রকৃতির গূঢ় রহস্যময়তা প্রকাশ পেয়েছে।

জীবনানন্দ দাশ এর উল্লেখযোগ্য কাজ:

□ কাব্যগ্রন্থ: ঝরা পালক (১৯২৭), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), রূপসী বাংলা (১৯৫৭)।

□ উপন্যাস: মাল্যবান, সতীর্থ।

অন্যান্য অপশন:

□ বুদ্ধদেব বসু: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বন্দীর বন্দনা’ (১৯৩০)।

□ অমিয় চক্রবর্তী: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘খসড়া’ (১৯৩৮)।

□ বিষ্ণু দে: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘উর্বশী ও আর্টেমিস’ (১৯৩৩)।

সোর্স: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks