‘সোনালী শিশির’ কাব্যগ্রন্থটি কার লেখা?
‘সোনালী শিশির’ এর লেখক রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (১৯৫৬-১৯৯১) অকাল প্রয়াত এই কবির লেখায় বিদ্রোহ ও রোমান্টিকতা একই সাথে প্রকাশ পায়। তার ‘ভালো আছি ভালো থেকো’ গানটি আজ ও সমান জনপ্রিয়। ‘সোনালী শিশির’ তার কাব্যিক গভীরতার অনন্য পরিচয় বহন করে।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর উল্লেখযোগ্য কাজ:
* মানুষের মানচিত্র (১৯৮৪)
* উপদ্রুত উপকূল (১৯৭৯)
* এক গ্লাস অন্ধকার (১৯৯২)
অন্যান্য অপশন:
* নির্মলেন্দু গুণ: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’।
* হেলাল হাফিজ: তার একমাত্র কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’।
* রফিক আজাদ: তার বিখ্যাত কবিতা ‘ভাত দে হারামজাদা’।
সোর্স: বাংলা সাহিত্য কোষ