বাংলা ব্যাকরণে সমার্থক বাগধারা

প্রিয় চাকুরী প্রত্যাশীরা, বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ এবং আকর্ষণীয় করে তোলে বাগধারা। নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল এবং ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগধারার অর্থ জানা অত্যন্ত জরুরি। আজকে আমরা এমন কিছু বাগধারার তালিকা দেখব, যেগুলো দেখতে ভিন্ন হলেও তাদের অন্তর্নিহিত অর্থ একই। এভাবে গুচ্ছ আকারে পড়লে মনে রাখা অনেক সহজ হয়!

১. সাধারণ সমার্থক বাগধারা

বাগধারা অর্থ
অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি, কচু বনের কালাচাঁদ, ঘটিরাম অপদার্থ/ অপদার্থ
নদের চাদ, ঠুটো জগন্নাথ অপদার্থ
অক্কা পাওয়া, অগস্ত্য যাত্রা, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, যবনিকা পতন, অনন্ত শষ্যা মারা যাওয়া
অহিনকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়, দা-কুমড়া সম্বন্ধ, সাপে-নেউলে শত্রুতা
নষ্ট কপাল, আট কপালে, হাড় হাভাতে হতভাগ্য
কপাল পোঁড়া, খন্ডে কপাল মন্দভাগ্য
ইদুর কপালে, চশমখোর, কানকাটা, লেজ কাটা, বিড়ালের আড়াই পা, দুকান কাটা নির্লজ্জ
চোখে অন্ধকার দেখা, ঝড়ো কাক, চোখে সর্ষে ফুল দেখা, অথৈ জলে পড়া হতবুদ্ধি / দিশেহারা হওয়া
কানকাটা, দুকানকাটা, চশমখোর বেহায়া
ঠোঁট কাটা স্পষ্টভাষী

২. চারিত্রিক বৈশিষ্ট্য ও অবস্থা বোঝাতে বাগধারা

বাগধারা অর্থ
লেজে গোবরে করা, নয়-ছয়, আধা খেঁচড়া, জগা খিচুড়ি, হ-য-ব-র-ল বিশৃঙ্খলা
আমড়াগাছি করা, টুপি পড়ানো, খয়ের খাঁ, জল উঁচু জল নিচু, তেল মাখা, ধামাধরা, ঢাকের কাঠি তোষামোদকারী / মোসাহেব
তাসের ঘর, শরতের শিশির, বালির বাঁধ, জলের আলপনা, জলের দাগ, পদ্ম পাতার জল ক্ষণস্থায়ী
সুখের পায়রা, বসন্তের কোকিল, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী সুসময়ের বন্ধু
একগুঁয়ে, নেই আকঁড়া একগুঁয়ে
কান ভাড়ি করা কুপরামর্শ দেওয়া
কপাল ফেরা, জোর কপাল, একাদশে বৃহস্পতি, লগন চাঁদ, কডি কপালে, চাঁদ কপালে সৌভাগ্য
সাপের পাঁচ পা দেখা, পায়াভারি, গলাফুলো পায়রা অহংকারী
চুনোপুঁটি, উলুখাগড়া, আদার ব্যপারি সাধারণ লোক
অমাবস্যার চাঁদ, বাঘের দুধ/চোখ, আকাশের চাঁদ দুর্লভ বস্তু
খাবি খাওয়া, আকুপাকু করা, অকট বিকট ছটফট করা
ভেজা বিড়াল, বকধার্মিক, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ ভণ্ড

৩. পরিণতি ও পরিস্থিতি প্রকাশক বাগধারা

বাগধারা অর্থ
কাঁঠালের আমসত্ব, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি, আকাশ কুসুম, ঘোড়ার ডিম অসম্ভব বস্তু
ধ্বংস করা, হরিলুট, দুধে ঘিয়ের শ্রাদ্ধ করা, উড়নপোকা অপব্যয়কারী
পাকা , ডাল ভাঙ্গা , ঘুঘু চরানো, দফারফা, ভিটায় ঘুঘু চরানো, ভরাডুবি সর্বনাশ করা
করাতের দাঁত, শাঁখের করাত, দুই নৌকায় পা, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা উভয় সংকট
নাক উচানো, নাক ছিটকানো অবজ্ঞা করা
গদাই লস্করি চাল, গজেন্দ্র গমন, হাড়ের দুর্বা গজানো, গোঁফ খেজুরে, আঠারো মাসে বছর, কুম্ভকর্ণের নিদ্রা অত্যন্ত অলস
গোমূর্খ, অঘাচণ্ডী, অঘারাম, হস্তী মূর্খ, নিরেট মাথা, গোবর গণেশ একেবারে মূর্খ
আটাশে ছেলে, উন পাঁজুড়ে, ঢাল পাতার সেপাই দুর্বল
দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা, আকাশ কুসুম কল্পনা অলীক কল্পনা
সবে ধন নীলমণি, শিবরাত্রির সলতে একমাত্র সন্তান
অন্ধের নড়ি, অন্ধের ষষ্ঠি একমাত্র অবলম্বন

চাকুরী প্রত্যাশীদের প্রতি পরামর্শ:

এই তালিকাটি প্রিন্ট করে পড়ার টেবিলে রেখে দিতে পারেন। প্রতিদিন কয়েকবার চোখ বোলালে সহজেই এই বাগধারাগুলো আত্মস্থ হয়ে যাবে এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks