‘মাল্যবান’ উপন্যাসটি কার লেখা?
সঠিক উত্তর: ‘মাল্যবান’ এর লেখক জীবনানন্দ দাশ।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) মূলত কবি হিসেবে জগৎবিখ্যাত হলেও তাঁর মৃত্যুর পর বেশ কিছু মনস্তাত্ত্বিক উপন্যাস আবিষ্কৃত হয়, যার মধ্যে ‘মাল্যবান’ অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম।
জীবনানন্দ দাশ এর উল্লেখযোগ্য কাজ:
□ উপন্যাস: সতীর্থ, জলপাইহাটি, জীবনপ্রণালী, কারুবাাস।
□ কাব্যগ্রন্থ: বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা।
অন্যান্য অপশন:
□ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: তাঁর কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ (১৯২৯)।
□ মানিক বন্দ্যোপাধ্যায়: তাঁর শ্রেষ্ঠ উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ (১৯৩৬)।
□ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: তাঁর বিখ্যাত উপন্যাস ‘কবি’ (১৯৪৪)।
সোর্স: বাংলা সাহিত্যের ইতিহাস