● IXGrade

MCQ প্রশ্ন

বাংলা সাহিত্য
প্রশ্ন ০১

‘লোক লোকান্তর’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ব্যাখ্যা:

‘লোক লোকান্তর’ এর লেখক আল মাহমুদ।

আল মাহমুদ (১৯৩৬-২০১৯) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি। তিনি গ্রামীন জীবনের চিত্রায়ণে আধুনিকতা নিয়ে এসেছিলেন। ‘লোক লোকান্তর’ (১৯৬৩) তার প্রথম কাব্যগ্রন্থ যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

আল মাহমুদ এর উল্লেখযোগ্য কাজ:
* সোনালী কাবিন (১৯৭৩)
* কালের কলস (১৯৬৬)
* পানকৌড়ির রক্ত (১৯৭৫)

অন্যান্য অপশন:
* শামসুর রাহমান: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে’।
* নির্মলেন্দু গুণ: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’।
* ফররুখ আহমদ: তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’।

সোর্স: উইকিপিডিয়া

🎯

আপনার প্রস্তুতি যাচাই করুন

সম্পূর্ণ কুইজ দিয়ে নিজের মেধা যাচাই করুন!

Stay updated! Allow notifications for latest updates. Allow No thanks